রবিবার, ১২ Jul ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে করোনা রোগী বেড়ে ৫৯

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সুনামগঞ্জে নতুন করে করোনা সনাক্ত হয়েছে পাঁচ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ‌্যা দাঁড়ালো ৫৯ জনে।

বুধবার (১৩ মে) রাতে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বুধবার সুনামঞ্জ জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন আরও ১০ জন। এছাড়া হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়া হয়েছে ৯৯ জনকে। বর্তমানে ৫২৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এখন পর্যন্ত সুনামগঞ্জে ১৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি গেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com