রবিবার, ১২ Jul ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সাটুরিয়ায় বজ্রপাতে কলেজছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মানিকগঞ্জের সাটুরিয়ায় বজ্রপাতে সাবানা আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত সাবানা জেলার সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের আলাল উদ্দিনের মেয়ে এবং মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শেষ বর্ষের ছাত্রী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে বাড়িতে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন সাবানা। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা সাবানাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com