রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনা আক্রান্ত সাংবাদিকের আকুতি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ‘আমার স্ত্রী সন্তানদের নমুনা পরীক্ষার ব্যাবস্থা নিন প্লিজ’ এভাবেই নিজের স্ত্রী সন্তান ও পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার আকুতি জানিয়েছেন চট্টগ্রামে করোনা আক্রান্ত সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পি। জেলায় সাংবাদিকদের মধ্যে তিনিই প্রথম করেনায় আক্রান্ত হলেন।

সংবাদ সংস্থা ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি এবং পাঠক ডট নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পির করোনা পজিটিভ শনাক্ত হয় গত মঙ্গলবার রাতে। বুধবার তাকে চট্টগ্রামের ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) হাসপাতাল থেকে সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পি বলেন, ‘আমার করোনা ধরা পড়ার তিন দিন হয়ে গেছে। ২৪ ঘণ্টার মধ্যে পরিবারেরর অন্যান্য সদস্যের নমুনা কালেকশন করার নিয়ম থাকলেও বার বার যোগাযোগ করার পরেও সাড়া দিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিভিল সার্জন অফিস ও ফৌজদারহাট বিআইটিআইডি যোগাযোগ করলেও তারা নমুনা নিতে আসেনি। আমি নিজে আক্রান্ত। এখন আমার স্ত্রী, তিন সন্তান ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে দুচিন্তায় আছি।’

এদিকে আক্রান্ত সাংবাদিকের সহকর্মী আবদুল্লাহ আল জামিল বলেন, ‘আমরা সিভিল সার্জনের সাথে যোগাযোগ করেছি, দ্রুত সময়ের মধ্যে বিআইটিআইডি থেকে নমুনা নিতে লোক আসবে বলে জানিয়েছেন তিনি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com