রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর খাঁ-পাড়ায় এই ঘটনা ঘটে।
জানা যায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর খাঁ-পাড়ায় মাহফুজার রহমান ও মাসুম উভয়েই আপন ভাই। তাদের দুই সন্তান। মাহফুজার এর মেয়ে মোবাশ্বিরা (৪) এবং মাসুম হোসেনের ছেলে নীরব (৫) । শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই ভাই বোন খেলতে গিয়ে কোনো এক সময় বাড়ির পাশে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর আড়াইটার দিকে পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে উঠে।
বগুড়ার দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুই শিশুর মরদেহ এলাকাবাসী উদ্ধার করেছে। পরে তাদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর