রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে খেলোয়াড়-কর্মচারীদের জন্য ক্রিকেট বোর্ডের উপহার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রামে সাবেক ও বর্তমান খেলোয়ার এবং কর্মচারীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চট্টগ্রাম জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মচারীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন খোলোয়াড় কর্মচারীদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন। এ সময় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com