রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিবগঞ্জে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নিখোঁজের পাঁচদিন পর নাজিম উদ্দীন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের ঘোড়ামারা মাঠের একটি আমবাগানে মাটিতে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাজিম উদ্দীন (১৫) সাবেক লাভাঙা গ্রামের সফিকুল ইসলামের ছেলে এবং লাভাঙা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, গত ১১ মে তারাবির নামাজ পড়ার জন্য বাড়ি হতে বের হয় নাজিম উদ্দীন। এরপর হতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে পিতা সফিকুল ইসলাম ১৩ মে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ বিভিন্নস্থানেও অনুসন্ধান চালিয়ে ব্যর্থ হয়। শুক্রবার বিকেলে মরদেহ দেখতে পেয়ে প্রথমে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com