রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

চট্টগ্রামে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকায় মুক্তিযুদ্ধকালীন গেরিলা বাহিনীর কমান্ডার এবং মানবতাবিরোধী অপরাধী সাকা চৌধুরীর মামলার সাক্ষী সিরু বাঙালীর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরের দিকে বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম হাজিপাড়ার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়।

এ সময় ওই বাড়িতে থাকা সিরু বাঙালীর চার স্বজন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত মোহাম্মদ ওমর এবং জসিম নামের দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মুক্তিযোদ্ধা সিরু বাঙালী চট্টগ্রামের শিল্প-সাহিত্য অঙ্গনের পরিচিত মুখ। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক লেখক এবং গবেষক।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com