রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সব মার্কেট ও শপিংমল আগামী রোববার (১৭ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
শুক্রবার (১৫ মে) রাতে আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ১৭ মে থেকে সিরাজগঞ্জ জেলার সব দোকানপাট, মার্কেট ও শপিং কমপ্লেক্স বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান খোলা থাকবে। শুক্রবার রাতে জেলা প্রশাসকের ডাকবাংলোতে আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার পর্যন্ত সিরাজগঞ্জে ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর