রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্দেশনায় ভান্ডরীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্যবসায়ী আবুল কালাম চোকদারের নিজস্ব অর্থায়নে আরো ৮০০ অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেওয়া হয়েছে। শিবচর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও ভান্ডারীকান্দি ইউনিয়নের সেক্টর কমান্ডার তোফাজ্জেল হোসেন খান (তোতা) এ কার্যক্রমে উদ্বোধন করেন।
এ সময় ভান্ডারীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান মাদবর, আওয়ামীলীগ নেতা আলী আকবর বেপারী, মুক্তিযোদ্ধা চাঁন মিয়া মাদবর, মুক্তিযোদ্ধা আ. আলিম মৃধাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। শুক্রবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আবুল কালাম আজাদসহ তার লোকজন, ভান্ডারীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভান্ডারীকান্দি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় ও মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ লিটার সয়াবিন তেল, ১টি সাবান ও ১ টি মাস্ক সম্মেলিত একটি প্যাকেট তুলে দেন।
ভান্ডারীকান্দি ইউনিয়নের এক ভ্যানচালক তৈয়ব বলেন, আমাগো আবুল কালাম চোকদার ভাইর পক্ষ থেকে আমিসহ আরো ভ্যানচালক বিভিন্ন খাদ্য সামগ্রী পেয়েছি। খাদ্য সামগ্রী পেয়ে আমরা খুব খুশি হয়েছে।
ভান্ডারীকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক করিম আকন বলেন, ভান্ডারীকান্দিতে অনেক নেতা ও ব্যবসায়ী আছে কিন্তু আবুল কালাম চোকদার ভাইয়ের মতো দানশীল লোক খুবই কম আছে। সে শুধু ৭নং ওয়ার্ডে নয় প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
ভান্ডারীকান্দি হাজেরিয়া মাদ্রাসার ইমাম হাবিব বলেন, প্রধানমন্ত্রীর উপহার, চীফ হুইপের উপহার ছাড়াও আমাগো ভান্ডরীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম চোকদার এর নিজস্ব তহবিল থেকে আমাগো বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে গেছেন।
ভান্ডারীকান্দি ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার জোসনা বেগম বলেন, সরকারি ত্রাণ ছাড়াও আবুল কালাম চোকদার ব্যক্তিগত ভাবে যে ত্রাণ সামগ্রী দিয়েছে তা আমিসহ তার লোকজন নিম্ন আয়ের পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তা পৌছিয়ে দিয়েছি।
ভান্ডরীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম চোকদার বলেন, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির পক্ষ থেকে ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য, শিশুখাদ্য, ইফতার সামগ্রীসহ বিভিন্ন খাদ্যদ্রব্য পৌঁছিয়ে দিয়েছি। এছাড়াও আমার নিজস্ব অর্থায়নে আরো ৮০০ অসহায় ও মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। আমাগো এমপির মতো এমপি বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় দরকার।
ভান্ডারীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান মাদবর বলেন, সরকারী ত্রাণ ছাড়াও ব্যক্তিগতভাবে যারা ত্রান দিয়েছেন তাদের মধ্যে সব চেয়ে বেশি ত্রাণ দিয়েছেন আবুল কালাম চোকদার। এমনিতেও তিনি ভান্দারীকান্দি ইউনিয়নের কোন জনগন বিপদ-আপদে পড়লে তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে।
নগরকন্ঠ.কম/এআর