রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

ঈদ পর্যন্ত রাজশাহী মহানগরীর সব মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের বিস্তার রোধে আগামী ঈদ উল ফিতর পর্যন্ত রাজশাহী মহানগরীর সব মার্কেট ও বিপণী বিতানসমূহ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে নগরভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনেঁর সভাপতিত্বে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী চেম্বার অব কর্মাস এবং অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় মার্কেটের দোকান কর্মচারীদের সহায়তা প্রদানের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ মাদুদ হাসান ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com