রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মুন্সীগঞ্জে শনিবার (১৬ মে) ১৫ জন করোনা রোগী সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরেছেন। এ নিয়ে মুন্সীগঞ্জ ৫২ জন করোনা রোগী সুস্থ হলেন।
শনিবার বেলা ১২টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ পর্যন্ত মুন্সীগঞ্জের সদর উপজেলার ২২ জন, সিরাজদীখানের ১৪ জন, শ্রীনগরের ৮ জন, লৌহজংয়ের ২ জন, টঙ্গীবাড়ির ৪ জন ও গজারিয়া উপজেলার ২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
নগরকন্ঠ.কম/এআর