রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

রাঙামাটিতে আরো এক নার্স করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাঙামাটিতে আরো এক নার্সের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত নার্স জেলা শহরের টিঅ্যান্ডটি এলাকার বাসিন্দা।

শনিবার (১৬মে) সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোস্তফা কামাল।

তিনি বলেন, জেলায় আরো এক নার্সের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে এই রিপোর্ট পাওয়া গেছে। তিনি রাঙামাটি সদর হাসপাতালের সিনিয়র নার্স হিসেবে কর্মরত আছেন।

এনিয়ে, রাঙামাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়লো ২৬ জনে। এর মধ্যে প্রথম আক্রান্ত ৪ জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com