রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পটুয়াখালীর কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) রাত সাড়ে আটটার দিকে মহিপুর থানার আলীপুরের আমখোলা পাড়ার নিজ বাড়িতে কোয়ারেয়ান্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার।

তিনি জানান, সে দশদিন আগে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আসলে স্থানীয় ইউপি চেয়াম্যানের তত্ত্বাবধানে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। মৃত ওই ব্যক্তিসহ তার সংস্পর্শে আশা সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মনিরুজ্জামান জানান, তাৎক্ষনিক ভাবে তার বাড়িসহ ওই এলাকা লকডাউন করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com