রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

পটুয়াখালীতে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পটুয়াখালীতে করোনাভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধে সাংবাদিকদের মাঝে পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগী দেওয়া হয়েছে।

শনিবার (১৭ মে) পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান তার সম্মেলন কক্ষ থেকে এ সুরক্ষা সামগ্রী দেন। এ সময় পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপারের কাছ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন। সুরক্ষা সামগ্রীর মধ্য রয়েছে-মাস্ক, চশমা, হ্যান্ড সেনিটাইজার, হেড কাভার, সাবান ইত্যাদি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর) শেখ বিল্লাল হোসেন।

স্থানীয় সাংবাদিকের মধ্য উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জীসহ পটুয়াখালী প্রেসক্লাবের একাধিক সংবাদকর্মীরা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com