রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

স্বরূপকাঠিতে আরও একজন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : স্বরূপকাঠিতে নতুন করে আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলার সোহাগদল ইউনিয়নেই ২জন করোনা রোগী শনাক্ত হলো।

নতুন আক্রান্ত হলেন একজন নারী। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা শেষে তার দেহে কোভিড ১৯ পজেটিভ পাওয়া যায়। সে উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের বাসিন্দা। স্থানীয় প্রশাসন ওইদিন রাতেই আক্রান্তের বাড়ি লকডাউন ঘোষণা করেন ।

উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া বলেন, গত বুধবার ওই পরিবারে সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতে হাসপাতাল থেকে ওই নারীর কোভিড ১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া যায় তবে তার দেহে করোনার উপসর্গ নেই।

তিনি আরও জানান, ওই নারী তার স্বামীসহ সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসেছে। আক্রান্ত নারীকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার একই ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামে এক ট্রাক ড্রাইভারের দেহে প্রথম করেনা ভাইরাস শনাক্ত হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com