রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

২১ মে থেকে শিবচরে সকল দোকান-মার্কেট বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শিবচরে আগামী ২১ মে থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। রোববার বিকাল তিনটায় শিবচর উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার আবির হোসেন, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আ. লতিফ মোল্লা, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় করোনা ভাইরাস প্রতিরোধে শিবচরের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনকে মডেল আখ্যা দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com