রবিবার, ১২ Jul ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
সোমবার (১৮ মে) বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে আয়োজিত সভায় দিক নির্দেশনামূলক আলোচনা এবং আশ্রয়কেন্দ্র সংক্রান্ত আগাম প্রস্তুতির কথা জানান জেলা প্রসাশক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভাপতি মো. জোহর আলী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমসহ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং রেডক্রিসেন্ট সদস্যরা।
ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জোহর আলী বলেন, ‘ঝালকাঠি জেলায় মোট ২৭৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার ও চিকিৎসা সেবা প্রদানসহ ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।’
নগরকন্ঠ.কম/এআর