রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা উপসর্গ নিয়ে গঙ্গাচড়ায় আশরাফ নামে এক ব্যক্তি আজ সকাল ৯ টায় মারা গেছে। উপজেলার গজঘন্টা ইউনিয়নের ওমর গ্রামে তার বাড়ি। তিনি ১০/১২ দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

মহিলা ইউপি সদস্য ঝর্ণা বেগম বলেন, স্থানীয় এক পল্লী চিকিৎসক তার চিকিৎসা করতেন।। পল্লী চিকিৎসক জানান ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ ছিল। বাড়িতে আরও ২ জন অসুস্থ হয়ে পড়েছে।

এদিকে পল্লী চিকিৎসক ফুলু মিয়া বলেন, তার শরীরে জ্বর এবং শুকনা কাঁশি ছিল ।চিকিৎসা করার পর জ্বর কিছুটা কমেছিল কিন্তু কাশি কমে নাই। এজন্য তাকে একটি কাশির সিরাপ দিয়েছিলাম। আমি তাদেরকে পরীক্ষা করার জন্য বলেছিলাম কিন্তু তারা ভয়ে যাননি।

গজঘন্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, তার শরীরে করোনার উপসর্গের কথা তিনি শুনেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস বলেন, বিষয়টি সকালে জানলাম। তার নমুনা সংগ্রহের করা হয়েছে। বাড়িটি লকডাউন করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com