রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক্ট ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রাজিব মিয়া (২৫) নিহত হয়েছে ।

বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজিব ঢাকা ডেমরা এলাকার আজিজুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বিরপাশা বাস স্টপেজের সামনে সিলেটগামী পিকআপ ভ্যানের সাথে ঢাকাগামী পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক রাজিব নিহত হন।

ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি তদন্ত) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চয় করে জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে আহত রাজিবকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্ততি চলছে বলে জানান ওসি আতিকুর রহমান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com