রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ভাই-বোনের বৃত্তির টাকা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বৃত্তির টাকা দিলেন টাঙ্গাইলের ভূঞাপুরের ইশরাক তরফদার রিজন ও মিথিলা আক্তার রিহা নামের দুই ভাই-বোন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২ টার দিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের হাতে ১৩ হাজার ৪০০ টাকা তুলে দেন তারা।

রিজন ও মিথিলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহিনুল ইসলাম তরফদার বাদল ও শিক্ষিকা আরিফা খাতুনের সন্তান।

রিজন বর্তমানে সরকারি এমএম আলী কলেজের অনার্সের শিক্ষার্থী ও মিথিলা ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রিজন বলেন, ‘দেশের এই দুর্যোগে অনেক মানুষই সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা ভাই-বোন অষ্টম ও পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়েছি। বৃত্তির সেই টাকা আমরা এখনো খরচ করিনি। আমাদের ইচ্ছে ছিলো এই টাকা ভালো কাজে ব্যয় করব। দেশের মানুষের কল্যাণে এই টাকা এখন কাজে লাগাবে। তাই এই সময়ে টাকাগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছি।’

এসময় উপস্থিত ছিলেন স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন, রিজন ও মিথিলার বাবা শাহিনুল ইসলাম তরফদার বাদল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com