রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকায় শিশু চাঁদনী (৭) হত্যা ও ধর্ষণের প্রধান আসামি ‘সিরিয়াল ধর্ষক’ সুফিয়ান (২১) র্যাবের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদর দফতরের সহকারী পরিচালক সুজয় সরকার।
তিনি বলেন, গাজীপুরে একাধিক ধর্ষণ মামলার প্রধান আসামি সুফিয়ান (২১) র্যাবের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর