রবিবার, ১২ Jul ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ফেরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটির ডিভিশনের ২০ সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।
ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের উপপুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম তাদের বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন- ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, এসি রাজন কুমার সাহা ও পুলিশ লাইন্সের অন্যান্য সদস্যবৃন্দ।
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সবাই তাদের নিজ কর্মস্থল ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে এসে যোগদান করেন।
তারা হলেন- এএসআই মো. নজরুল ইসলাম, নায়েক মো. আলম খান, নায়েক মো. শরীফ মিয়া, নায়েক মো. হাফিজুর কনস্টেবল, মো. ইসমাইল, আল আমিন, সোহেল চন্দ্র দাস, দীপ্ত দাস গুপ্ত, তরিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. আরিফুল ইসলাম, মো. মাসুদ রানা, নজরুল ইসলাম, মো. শাহিন খান, মো. জুনায়েদ, মো. আসিফ আহম্মেদ, মো. তৌহিদুল ইসলাম, মো. শেখ আব্দুর রহমান, মো. সুলতান ও বাবুর্চি নুরু মিয়া।
এরা সবাই দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে ২১ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। কভিড-১৯ পরীক্ষার পর তাদের পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাদেরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
উপপুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তদারকিতে আমাদের পুলিশ প্রধান আইজিপি মো. বেনজির আহমেদ বিপিএম (বার) পিপিএম (বার) স্যার, কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম স্যারসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ দিনরাত পরিশ্রম করে গেছেন এইসব ফোর্সদেরকে সুস্থভাবে ফিরিয়ে আনার জন্য। এতে আজকে এক সঙ্গে ২০ জন সদস্য সুস্থ হয়ে ফিরে আসলেন।’
তিনি আরো বলেন, ‘এই নিয়ে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনের মোট ২৭ জন সদস্য করোনা পজেটিভ থেকে নেগেটিভ হয়ে সুস্থভাবে আবার কর্মস্থলে ফিরে আসলেন।’
নগরকন্ঠ.কম/এআর