রবিবার, ১২ Jul ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের সখীপুরে ঈদ উপলক্ষে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদ্দাম হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন লিওন ও আদনান নামের আরও দুইজন।

সোমবার (২৫ মে) বিকেল ৪টার দিকে সখীপুর কাঁচা বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। সে স্থানীয় সখীপুর পি.এম উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিলো।

সখীপুর থানার এসআই সুকান্ত রায় বলেন, ‘ঈদ উপলক্ষে সখীপুর ৬নং ওয়ার্ডের বাসিন্দা তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরাঘুরি করছিল। তারা সখীপুর কাচাঁ বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সিমেন্টের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘বাকি আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেক্স চিকিৎসাধীন রয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com