রবিবার, ১২ Jul ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : এবারো হিলি সীমান্তে ঈদের দিনে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ-ভারত দু’দেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি ও বিএসএফ ।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৬ টায় হিলি সীমান্তের ফকিরপাড়াস্থ বটতলি এলাকায় বিজিবির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া ও বিএসএফের হিলি কোম্পানি কমান্ডার জগদিশ প্রসাদ দুই বাহিনীর পক্ষে এই মিষ্টি বিনিময় করেন।

বাসুদেবপুর বিজিবি কোম্পানি কমান্ডার চাঁন মিয়া বলেন, ‘সৌহার্দপূর্ণ সম্পর্ক রাখতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এসময় তারাও আমাদেরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সীমান্তে কর্তব্যরত দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার লক্ষ্যে দুই দেশের মধ্যে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে আমরা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে থাকি। এধরনের রেওয়াজ এই সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com