রবিবার, ১২ Jul ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ঝালকাঠিতে করোনায় প্রকৌশলীসহ নতুন শনাক্ত ৬

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঝালকাঠিতে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন উপজেলা এলজিইডি প্রকৌশলীও রয়েছেন।

এ নিয়ে ঝালকাঠি জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ জনে।

ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার বুধবার (২৭ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইইডিসিআরে পাঠানো নমুনায় তাদের পজিটিভ রিপোর্টে এসেছে।

নতুন করে শনাক্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। তাদের বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com