রবিবার, ১২ Jul ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম প্রেসক্লাবের সম্পাদকসহ ৬ সাংবাদিক করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রামে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ একদিনে ৬ সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) গভীর রাতে প্রকাশিত নগরের বিআইটিআইডি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে এ সাংবাদিকদের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ নিজের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যান্য আক্রান্ত সাংবাদিকদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের দুইজন, দৈনিক কর্ণফুলী পত্রিকার একজন, সময় টেলিভিশনের একজন এবং দেশ রূপান্তর পত্রিকার একজন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের চট্টগ্রামের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ বলেন, ‘করোনাভাইরাস আক্রান্ত হবার আগ থেকে আমি ক্লাবে এবং পেশাগত দায়িত্ব পালনে খুবই সতর্ক ছিলাম। মাস্ক, পিপিই, হ্যান্ড গ্ল্যাভস সবসময় ছিল। তারপর মহান আল্লাহর ইচ্ছা এবং হুকুম এর বাইরে নয়।’

তিনি তার স্ত্রী সন্তানসহ নিজের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com