শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে বজ্রপাতে অয়ন রায় (১৩) নামে অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে বিলে ধান আনতে গেলে এ ঘটনা ঘটে।
নিহত অয়ন রায়গ্রাম উত্তরপাড়ার রণজিৎ রায়ের ছেলে। সে আর কে কে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, বুধবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামের রণজিৎ রায় ও তার দুই ছেলে অয়ন ও চয়ন রায়কে নিয়ে মাঠে কাটা ধান আনতে যায়। এ সময় বজ্রপাতে অয়ন রায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। অয়নের বাবা রণজিৎ ও তার ভাই চয়ন আহত হয়।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে কাঞ্চনপুর মহাশ্মশানে অয়নের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর