শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের গোপালপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জুয়েল নামে এক বিবাহিত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার (২৭ মে) সকালে উপজেলার হাদিরা ইউনিয়নের হাদিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল ওই এলাকার চা বিক্রেতা হাবিবুর রহমান হবির ছেলে।
ওই শিশুর পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে জুয়েল ওই শিশুকে দোকান থেকে সদাই কিনে দেওয়ার কথা বলে স্থানীয় হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের পিছনে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়।
সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানোর চেষ্টা চালায় সে। সেসময় শিশুটির ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। একইসাথে জুয়েলকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলার প্রস্ততি চলছে।
নগরকন্ঠ.কম/এআর