শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ার ধুনট উপজেলায় বজ্রপাতে ফজর আলী (৪২) ও হাফিজুর রহমান (৪৫) নামে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা দু’জনই সবজি ব্যবসায়ী ছিলেন।
নিহত ধুনট উপজেলার হিজুলী গ্রামের নাদু খাঁর ছেলে ফজর আলী ও একই গ্রামের মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়ায় স্থানীয় বাজার এলাকায় হঠাৎ বজ্রপাত হয়। এসময় দোকান বন্ধ করার মুহূর্তে ব্যবসায়ী ফজর আলী ও হাফিজুর রহমান বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. গাজী মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, বজ্রপাতে আহত ব্যবসায়ী ফজর আলী ও হাফিজুর রহমানকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর