শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ৫ হাজার পিস ইয়াবাসহ উম্মে হাসিনা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৭ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বুধবার সকালে চাঁদপুরের কচুয়া থানার তালতলী গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় হাসিনাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বলন, ‘ওই নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গৃহবধূ উম্মে হাসিনা অনেক দিন ধরে গোপনে মাদক বিক্রি করছিলেন।’
নগরকন্ঠ.কম/এআর