শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

পোরশায় আম সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চলতি মওসুমে নওগাঁর পোরশায় আম সংগ্রহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) গাছ থেকে গোপালভোগ আম নামিয়ে আম সংগ্রহের উদ্বোধন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তর।

সকাল সাড়ে ১১টায় পোরশা বড় মাদরাসা সংলগ্ন আম বাগানে উপজেলা নির্বাহী কর্তকর্তা নাজমুল হামিদ রেজা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী উপস্থিত থেকে আম সংগ্রহ উদ্বোধন করেন।

ইউএনও নাজমুল হামিদ রেজা বলেন, ‘এ উপজেলার আম অধিকতর মিষ্টি ও নিরাপদ।’

উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই, পোরশা আম সমিতির সভাপতি আব্দুস সামাদ শাহ্, সম্পাদক রেজোয়ান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com