শনিবার, ১১ Jul ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

দেড় কোটি টাকার হেরোইনসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের (দেড় কেজি) হেরোইনসহ সৈবুর রহমান ও নাজমা আক্তার নামে ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইন জব্দ ও তাদের আটক করা হয়।

র‌্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসে খাদ্যসামগ্রী পাঠানোর আড়ালে হেরোইন পাচার করে আসছিল। গোপন তথ্য পেয়ে বিকেলে সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূলের হেরোইনসহ ওই দুই মাদককারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com