শনিবার, ১১ Jul ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

আশুলিয়া থানার ওসিসহ ৫ পুলিশ করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপুসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) সকালে রিজাউল হক দিপু বিষয়টি নিশ্চিত করেন।

রিজাউল হক জানান, গত দুইতিন ধরে শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনার নমুনা দেন। পরে আজ সকালে (২৯ মে) জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তিনিসহ আশুলিয়া থানার ৫ পুলিশ সদস্য করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। আরও ১০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন ও বর্তমানে আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় রোগী সংখ্যা ৩৮৭ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ৪১ জন সুস্থ হয়েছে। মারা গেছেন ৬ জন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com