শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

গোপালগঞ্জে ১৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৮ জনে।

শুক্রবার (২৯ মে) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া উপজেলায় ৪ জন, কাশিয়ানী উপজেলায় ৪ জন, মুকসুদপুর উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন ও সদর উপজেলায় ২ জন রয়েছেন। বেশিরভাগ আক্রান্তরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার থেকে গোপালগঞ্জে এসেছেন।

তিনি আরো জানান, আক্রান্তদের বাড়িসহ আশা-পাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। জেলায় মোট আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন আর অন্যদের মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। অন্যদিকে, আক্রান্ত ১০৯ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, এর আগে জেলায় ১৫২ করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ২৯ জন, কাশিয়ানী উপজেলায় ৪৪ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় চার চিকিৎসকসহ ২১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ২৬ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ৩২ জন রয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com