শনিবার, ১১ Jul ২০২৬, ১০:০০ অপরাহ্ন

নোয়াখালীতে আরও ২৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নোয়াখালীতে গত চব্বিশ ঘণ্টায় আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৯ জনে।

শুক্রবার (২৯ মে) দুপুর ১২টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।

তিনি বলেন, গত ২৭ ও ২৮ মে নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো রিপোর্টে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

তাদেরকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

এছাড়া, জেলায় আক্রান্তদের মধ্যে ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ১০ জন মারা গেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com