শনিবার, ১১ Jul ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান গাজী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার মাঝবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান।
হাসান গাজী কোটালীপাড়া মধ্য মাঝবাড়ী গ্রামের ইউসুফ গাজীর ছেলে।
ওসি শেখ লুৎফর রহমান জানান, সকালে শ্রমিক হাসান গাজী মধ্য মাঝবাড়ী গ্রামের সুমন দাঁড়িয়ার পুকুরে কাজ করছিলেন।
এ সময় পুকুরের মধ্যে থাকা পোল্ট্রি ফার্মের বৈদ্যুতির তার ছিড়ে পুকুরে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাসান গাজীকে মৃত ঘোষণা করেন।
নগরকন্ঠ.কম/এআর