শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা উপসর্গ নিয়ে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি থাকা এক রোগী (৪৫) শুক্রবার (২৯ মে) মারা গেছেন।
তিনি সদর উপজেলার হাউসদি গ্রামের বাসিন্দা। গত বুধবার (২৭ মে) সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তবে রিপোর্ট পাওয়ার আগেই তিনি মারা গেলেন।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০০ জনে।
মাদারীপুরের সিভিল সার্জন ডা.শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নগরকন্ঠ.কম/এআর