শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত মো. ইসহাক রোহিঙ্গা ডাকাত দলের সদস্য।

শুক্রবার (২৯ মে) দুপুরে র‌্যাবের সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার ভোরে টেকনাফের খোনকার পুর গ্রামের মেরিন ড্রাইভ সড়কে বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। নিহতের লাশ কক্সবাজার জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com