শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

পাখি আকৃতির মিষ্টি আলু!

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেখতে পাখির মতো। কেউ কেউ বলছেন মোরগ বা মুরগির মতো। যাই হোক না কেনো জিনিসটি নিয়ে মৌলভীবাজারের জুড়ীতে বেশ কৌতুহল তৈরি হয়েছে। এটি একটি মিষ্টি আলু। ওজন প্রায় আড়াই কেজি।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর জাঙ্গীরাই গ্রামের নজরুল ইসলামের জমিতে ফলেছে আলুটি।

শুক্রবার (২৯ মে) নজরুল ইসলাম জমিতে চাষ করা মিষ্টিআলু তুলতে গিয়ে আলুটির সন্ধান পান।

নজরুল ইসলামের ছেলে অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার জমিতে মিষ্টিআলু তুলতে গিয়ে, মাটি খুঁড়ে প্রায় আড়াই কেজি ওজনের এ মিষ্টিআলুটি পেয়েছি। আলুটি আমরা সংরক্ষণ করে রেখেছি।’

অদ্ভুত আকৃতির এ আলুটি অনেকেই দেখতে যাচ্ছেন বলে জানান অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com