শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এসএসসি ২০২০ ফল প্রকাশিত হয়েছে।
এ বোর্ডে গড়ে পাশের হার ৮০ দশমিক ১৩ শতাংশ।
রোববার (৩১ মে) সকালে এ তথ্য জানিয়েছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম।
তিনি জানান, এই বোর্ডের অধীনে এবার ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ লাখ ১২৫ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মোট ৭ হাজার ৪৩৪ জন।
বিজ্ঞান বিভাগে জিপিএ -৫ পেয়েছে ৭ হাজার ২৪০ জন মানবিক শাখায় জিপিএ -৫ পেয়েছে ১৬৭ জন ও বাণিজ্য বিভাগে জিপিএ- ৫ পেয়েছে ১৮ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম আরো জানান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ৪টি জেলার মধ্যে শেরপুর জেলায় পাশের হার সর্বোচ্চ ৮৩.১৭। ময়মনসিংহ জেলা ৮০.০৫। নেত্রকোনা জেলায় ৭৯.৭৪। ও সর্বনিম্ন পাশের হার জামালপুর জেলা ৭৮.৯৯। জেলায় জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে রয়েছে।
নগরকন্ঠ.কম/এআর