শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

কাল থেকে ঢাকা-রংপুর মহাসড়কে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রংপুর-ঢাকা মহাসড়কে আগামীকাল সোমবার (১ জুন) থেকে বাস চলাচল শুরু হতে চলেছে। বাস চলাচলে সামাজিক দুরত্ব ও সচেতনতা বজায় রাখার জন্য সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, রংপুর জেলা মটর মালিক সমিতি ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের সঙ্গে জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসিব আহসান।

এ সময় অন্য মধ্যে বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, রংপুর জেলা মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজু ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদসহ বিআরটিএ নেতৃবৃন্দ।

সভায় বলা হয়, শুধুমাত্র ঢাকা মহাসড়কে সরাসরি বাস চলাচল করবে, কোনো স্থানে বাস থামবে না। জেলা পর্যায়ে লোকাল বাস চলাচল বন্ধ থাকবে। গাড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতি সিটে একজন করে যাত্রী বসবে, যদি একই পরিবারের লোক হয় তবে সিটে দুইজন যাত্রী বসতে পারবে। গাড়িতে জীবানুনাশক স্প্রে ব্যবহার করতে হবে। টিকেট কাউন্টারে ও গাড়ির ড্রাইভার, কন্ট্রাকটার, হেলাপার অবশ্যই মাস্ক ও হ্যান্ড গ্লোফস ব্যবহার করতে হবে। মাস্ক ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে উঠানো বা নামানো যাবে না। বাসে যাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর জেলা পুলিশ ও মটর মালিক এবং শ্রমিক সংগঠন যৌথ উদ্যোগে একটি মনিটরিং কমিটির মাধ্যমে মনিটরিং করা হবে।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com