শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

৪ লাখ চিংড়ি পোনা আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রামগতিতে চিংড়ি ধরা ও পরিবহন বিরোধী অভিযানে প্রায় ৪ লাখ গলদার পোনা আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পোনা পরিবহনের দুইটি পিকআপ আটক করা হয়। সোমবার গভীর রাতে উপজেলার চর বাদাম ইউনিয়নের হারুরবাজার এলাকার চৌরাস্তা থেকে পিকআপসহ এ পোনা আটক করা হয়।

এসব পোনা ২০টি প্লাস্টিকের ড্রামে ওই দুটি পিকআপে করে ব্যসায়ীরা খুলনায় চালান করছিল। আটক করা পোনাগুলোর মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে মৎস্য বিভাগ সূত্রে জানা যায়।

এছাড়া আরও দুটি পৃথক আভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিংড়ি পোনা পরিবহনে ব্যবহার করা ১৫৫টি প্লাস্টিকের ড্রাম ও ৮০টি বড় চাড়ি (চিংড়ি পোনা রাখার সিমেন্টের তৈরী পাত্র) আটক করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন, এসময় সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন, কোস্টগার্ড রামগতি কন্টিজেন্টসের সদস্যরা উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com