শনিবার, ১১ Jul ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

কুড়িগ্রামে ৩৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গাগলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ শীর্ঘ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর জয়পুর হাট ক্যাম্পের সদস্যরা।

সোমবার রাত সাড়ে ১১ টায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহামেনুর রশিদের নেতৃত্বে তাদের আটক করা হয়।

পরে তাদের কাছে থাকা ৩৭ কেজি ৮শ গ্রাম গাঁজা, ৪টি মোবাইল সেট, ৮টি সিম কার্ড, ৩টি মেমোরি কার্ড ও মাদক বিক্রির ৮শ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা মাদক ব্যবসায়ীরা হলেন ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ভেল্লিরতল গ্রামের আব্দুল আওয়ালের পুত্র মাইদুল ইসলাম, কুড়িগ্রাম সদরের ভেরভেরি গ্রামের রফিকুল ইসলামের পুত্র সবুজ মিয়া এবং সদর উপজেলার সুভাকুটি গ্রামের আমির আলীর পুত্র লিটন মিয়া।

আটককৃত আসামিদের নামে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে র‌্যাব।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com