শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

মানিকগঞ্জে মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মানিকগঞ্জের সাটুরিয়ায় মাস্ক না পরায় সাত পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা।

বুধবার সকালে সাটুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এই জরিমানা করা হয় ।

সাবিহা ফাতেমাতুজ-জোহরা বলেন, ৩ জন ট্রাক চালক, ২ জন ক্রেতা ও ২ মটর সাইকেল আরোহী মাস্ক না পরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। সরকারী আদেশ অমান্য করায় দায়ে উক্ত ব্যক্তির প্রত্যেককে ৫০০ টাকা করে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com