শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ধর্ষণ করে তার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ী ও এক সাংবাদিকের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই তরুণী রাজধানীর খিলগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন।
বুধবার (৩ জুন) দুপুরে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান।
তিনি রাইজিংবিডিকে জানান, ওই তরুণী নরসিংদীর ব্যবসায়ী মোর্শেদ শাহরিয়ার ও এক সাংবাদিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, ২০১৭ সালে ফেসবুকে মোর্শেদ শাহরিয়ারের সঙ্গে পরিচয় হয়। রাজধানীর বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরাফেরা করেন তারা। একসময় ওই ব্যবসায়ী তাকে নরসিংদীর একটি হোটেলে নিয়ে যান। এর আগে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখান মোর্শেদ শাহরিয়ার। পরে সিলেটে ঘুরতে নিয়ে গিয়ে সেখানে ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারণ করেন মোর্শেদ শাহরিয়ার।
নগরকন্ঠ.কম/এআর