শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নে পিতাকে কুপিয়ে হত্যাকারী ঘাতক পুত্রকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামের আইয়ুব আলীকে (৬৮) ঘাতকপুত্র এনামুল হক (২৭) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
হত্যার ঘটনার ৫ দিন পর মঙ্গলবার রাতে ত্রিশাল থানা পুলিশ নেত্রকোনা বাসট্যান্ড এলাকা থেকে ঘাতক এনামুলকে গ্রেফতার করে।
নিহত আয়ুব আলী ছোট ছেলের সঙ্গে ময়মনসিংহ শহরে বসবাস করতেন। ঈদের পর গ্রামের বাড়িতে আসলে জমির ভাগ-ভাঁটোয়ারা নিয়ে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘাতক এনামুল পিতা আইয়ুব আলীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘাতক এনামুল পূর্বেও তার বাবাকে পিটিয়ে আহত করেছিল। ঘাতক এনামুল সোনারগাঁ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছিলেন।
নগরকন্ঠ.কম/এআর