শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে ফাইজুল গাজী (৩০) নামে এক যুবক মারা গেছেন। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী চরে এ ঘটনা ঘটে।
নিহত ফাইজুল ওই ইউনিয়নের সাজির হাওলা গ্রামের বজলু গাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল থেকে বৃষ্টির মধ্যে কাউখালীর চরের পশ্চিমে মাছ ধরার জন্য ছোট খাল (নালায়) মাটি কেটে বাঁধ দিয়েছিল ফাইজুলসহ আর ৫-৬ জন শ্রমিক। কিন্তু হঠাৎ বজ্রপাত হলে ফাইজুল দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
স্থানীয় ইউপি সদস্য ফজলে আকবর লিটন বলেন, কাউখালী গ্রামের বাসিন্দা ফাইজুল পেশায় দিনমজুর। শ্রমিক হিসেবে মাটি কেটে বাঁধ দেয়ার সময় বজ্রপাতে মারা যান তিনি।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, কাউখালীর চরে বজ্রপাতে ফাইজুল গাজী নামে একজনের মৃত্যুর খবর শুনেছি।
নগরকন্ঠ.কম/এআর