শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সাঘাটায় যমুনায় ব্যাপক ভাঙন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আসন্ন বর্ষা মৌসুম শুরুর আগেই উজান থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের ভারী বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।

ইতোমধ‌্যে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের বরমতাইড় এবং আদর্শ গ্রামের শতাধিক পরিবারের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ দুটি গ্রাম থেকে প্রায় ১৫০ মিটার দূরত্বে অবস্থান করছে যমুনা নদী। যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে খুব অল্প সময়ের মধ্যেই মাঝিপাড়া ও আদর্শ গ্রাম নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

গত মঙ্গলবার (২ জুন) বিকেলে যমুনা নদীর ডানতীর বাঁধের সংস্কার কাজ এবং নতুন করে কোনো সংস্কারের প্রয়োজন আছে কি না ও দক্ষিণ উল্যাহর নদী ভাঙন পরিস্থিতি দেখতে সরেজমিনে পরিদর্শন করেন রংপুর বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুস শহীদ ও গাইবান্ধা পাউবো’র নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ভরতখালী ইউপি চেয়ারম্যান শামছুল আজাদ শীতলসহ অন্যান্যরা।

করোনায় সামাজিক দূরত্ব বজায় রেখে, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জরুরিভাবে নদীতে বালুর জিও ব্যাগ ফেলানোর কাজ করছে। এর পরও ভাঙন প্রতিরোধ করা যাচ্ছে না। ভাঙন আতংকে ইতোমধ্যেই সহস্রাধিক পরিবার বাড়িঘর সরিয়ে নিয়ে অন্যত্র চলে গেছে।

রংপুর বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুস শহীদ বলেন, ‘ভাঙনের বাস্তবচিত্র নীতি নির্ধারক মহলে পাঠিয়ে ভাঙন কবলিত দুটি গ্রাম রক্ষায় শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com