শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

ফুলবাড়িয়ায় বজ্রপাতে নিহত ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বজ্রপাতে দুই কিশোর ও এক গরু ব্যবসায়ীসহ তিন জনের মৃত‌্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দুইটার পর পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত‌্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার জঙ্গলবাড়ী গ্রামের আইয়ুব আলীর ছেলে গরু ব্যবসায়ী মোতালেব (৫০)। আছিম পাটুলী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রবিন (১৩) ও বিদ্যানন্দ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ইমরান।

বজ্রপাতে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ‘দুপুর দুইটার দিকে উপজেলার জঙ্গলবাড়ি এলাকার গরু ব্যবসায়ী মোতালেব মাঠ কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’

ওসি আজিজুর রহমান জানান, দুপুর তিনটার দিকে আছিম পাটুলী গ্রামের রবিন বাড়ির পাশে খেলা করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে বিকাল সাড়ে তিনটার দিকে বিদ্যানন্দ গ্রামের ইমরান বাড়ির পাশে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com