শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সাভারে করোনামুক্তির ভুয়া প্রত্যয়নপত্র: সরবরাহকারীর স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাভারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সিল ও স্বাক্ষর জাল করে করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার ভুয়া প্রত্যয়নপত্র সরবরাহকারী দুই অভিযুক্ত ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শুক্রবার (৫ জুন) তাদেরকে ঢাকার বিশেষ আদালতে তোলা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বিকেলে রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার থানার পুলিশ পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আটক সাইদ সাভারের পশ্চিম ব্যাংকটাউন এলাকার বাসীন্দা। প্রাথমিকভাবে তার সহযোগীর পরিচয় জানা যায়নি। তবে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সে একসময় কর্মরত ছিলেন। বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন। তিনি একজন ফার্মেসি ব্যবসায়ী বলেও জানা গেছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, কয়েক দিন ধরেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার স্বাক্ষর নকল করে প্রত্যায়নপত্রে কিছু ভাষা ব্যবহার করা হচ্ছে, যা কোনো ডাক্তার ব্যবহার করে না। এ ধরনের প্রত্যায়নপত্রের সন্ধান পাওয়ার পর থেকেই সন্দেহ হয় এবং বিষয়টি উদঘাটনের চেষ্টা করা হয়।

বৃহস্পতিবার একই ধরনের প্রত্যয়নপত্র সাভারের ডেনিট্যাক্স লিমিটেড কারখানার দুই শ্রমিক কারখানা কর্তৃপক্ষকে সরবরাহ করেন। প্রত্যয়নপত্র দেখে কারখানা কর্তৃপক্ষের সন্দেহ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি প্রত্যয়নপত্র নিয়ে আসেন।

পরে কারখানায় প্রত্যয়নপত্র সরবরাহকারী শ্রমিককে জিজ্ঞাসাবাদ করলে সাইদ এই প্রত্যয়নপত্র তাকে প্রদান করেছে বলে স্বীকার করে। এসময় সাইদসহ তার সহযোগীকে কৌশলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে সাভার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com